ঢাকা-১ আসনে সালমান এফ রহমানের মনোনয়ন পত্র দাখিল
একাদশ জাতীয় সংসদের নির্বাচনী তফসিল অনুযায়ী বুধবার সকাল ১১টার দিকে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে এবং ১২টায় দোহার উপজেলা সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন ঢাকা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী দলীয় সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।নবাবগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি মনোনয়ন দাখিলের পর সাংবাদিকদের উদ্দেশ্যে বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিক গ্রুপের চেয়াম্যান নূর আলী, সাবেক সাংসদ সুবেদ আলী টিপু, হারুন উর-রশীদ, আ’লীগের জাতীয় কমিটির সদস্য আ. বাতেন মিয়া, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ, নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি নাসিরউদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার উপজেলা আ’লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, জেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক লাবন্য ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল প্রমুখ।
অপরদিকে নবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেওয়ার পর দুুপুর ১২টায় দোহার উপজেলা সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন ঢাকা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এসময় দোহার উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, আমি নির্বাচিত হলে দোহার ও নবাবগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, ঢাকা জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন দরানী, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, বিলাশপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাশেদ চোকদার প্রমুখ।




