ধানের শীষে নির্বাচন করবেন ইরান
বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন।বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দল লেবার পার্টির এই সভাপতি পিরোজপুর-২ আসনে লড়বেন।আজ মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় থেকে তিনি বিএনপির মনোনয়নের চিঠিটি গ্রহণ করেন।এদিন দুপুর থেকে বিএনপি মনোনীত প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্রের চিঠি দেয়া হয়।
এসময় ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, গণতন্ত্র আজ বন্দি। গণতন্ত্রকে মুক্ত করতে, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নির্বাচনে অংশগ্রহণ করছি।সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই বিজয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তফসিল অনুসারে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ভোট হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৮ নভেম্বর, ২ ডিসেম্বর যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত রয়েছে ৯ ডিসেম্বর।




