233035

১ ম্যাচে ১০টি নো বল, ধরতে পারেননি আম্পায়াররা

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে বিতর্কের জন্ম দিয়েছে আম্পায়াররা। আর সেই বিতর্কের কেন্দ্রবিন্দু হল নো বল। ১০টি নো বল যে চোখেই দেখেনি আম্পায়াররা।রিভিউ সিস্টেম চালু হওয়ার পর ভুল কমেছে। আবার চাপ বেড়েছে আম্পায়ারদের। কিন্তু ভুল কম হওয়ার এই যুগেও বিশাল ভুল করলেন আম্পায়াররা। ৫ ওভারের মধ্যে ১০টি নো বলই ধরতে পাড়েনি তারা।

ম্যাচের দ্বিতীয় ইনিংসে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে দুইবার আউট করেও উইকেটটি পাননি সান্দাকান। কারণ টিভি রিপ্লেতে চেক করে দেখা গিয়েছে দুইবারই ওভার স্টেপিং করেছেন তিনি। দুইবারই মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পথে উইকেটে ডেকে আনা হয় স্টোকসকে।তবে এই ম্যাচে সম্প্রচারের দায়িত্বে থাকা স্কাই স্পোর্টস জানিয়েছে, সান্দকান তার ৫ ওভারের একটি স্পেলে ১২ বার নো বল করেছে। তার মধ্যে ১০ বার ধরতে পাড়েনি আম্পায়ার। বাকি দুইবারও যদি রিপ্লেতে দেখা না হত তাহলে সেই দুটিও নো বল হত।

ad

পাঠকের মতামত