233148

কুকুরের তাড়া খেয়ে লেজ গুটিয়ে পালাল হিংস্র চিতাবাঘ (ভিডিও)

বনের হিংস্র প্রাণী হচ্ছে বাঘ। তম্মধ্যে চিতাবাঘ যেমন হিংস্র তেমনই দ্রুতগতির।অথচ পৃথিবীর সবচাইতে দ্রুতগতির এই স্তন্যপায়ী প্রাণিটি কি না পালাল গৃহপালিত কুকুরের ভয়ে!তাও আবার লেজ গুটিয়ে। কিছু করতে পারল না বেশ বিপজ্জনক বলে জানা এই বন্যপ্রাণি।ঘটনাটি গত সেপ্টেম্বর মাসের। ভারতের রাজস্থানের ঝালনা সাফারি পার্কে এ ঘটনা ঘটে।সে ঘটনার ভিডিওটি ক্যামেরায় ধারণ করে এক পর্যটক সামাজিক মাধ্যমে ছেড়ে দেন। ‘ওয়াইল্ডারনেস অফ ইন্ডিয়া’ নামক একটি গ্রুপ ভিডিওটি ইউটিউবে এ আপলোড করে।

এখন পর্যন্ত এই ভিডিওটির ভিউ ৪৪ লাখ ছাড়িয়ে গেছে। প্রায় ৩ মিনিট দৈর্ঘ্যের এই মজার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ শেয়ার হচ্ছে এখনও।কুকুরের তাড়া খেয়ে হিংস্র প্রাণি চিতার এমন পলায়ণের ভিডিও দেখে অনেকে মজা পেয়ে নিজেদের ফেসবুক একাউন্টে শেয়ার করেছেন।ভিডিওতে দেখে গেছে, সাফারি পার্কের ঘন জঙ্গলের মধ্যে মেঠো পথে শুয়ে আছে একটি কুকুর। হঠাৎ জঙ্গল থেকে লাফ দিয়ে তার সামনে এসে পড়ে একটি ক্ষুধার্ত চিতাবাঘ। সঙ্গেসঙ্গে দাঁড়িয়ে চিৎকার শুরু করে কুকুরটি। হতভম্ভ হয়ে যায় চিতা।

কোনোরকম মারামারিতে না গিয়ে শুধু আক্রমণাত্মক ভঙ্গিতে ঘেউ ঘেউ করতে থাকে কুকুরটি।আর তাতেই ভয় পেয়ে যায় অপেক্ষাকৃত বেশি শক্তিধর চিতাবাঘ। লেজ গুটিয়ে পাশের ঝোপে পালিয়ে যায় এই বাঘটি।শেষ আশায় ঝোপ থেকে আবার উঁকি মেরে পরিস্থিতি বোঝার চেষ্টা করে চিতা।কিন্তু কুকুরটি হেরে যাবার নয়। চিৎকার করতেই থাকে এটি। শেষমেষ পালিয়ে যায় ওই চিতাবাঘ।ভিডিওটি দেখুনঃ

ad

পাঠকের মতামত