232747

ভোটারদের হাতে জুতা তুলে দিচ্ছেন এমপি প্রার্থী!

অভিনব কায়দায় ভোট চেয়ে আলোচনায় এসেছেন ভারতের তেলেঙ্গানার বিধানসভার এক স্বতন্ত্র এমপি প্রার্থী।তেলেঙ্গানা রাজ্যে আগামী ৭ ডিসেম্বর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর লোকসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ এই নির্বাচন ঘিরে সেখানে জোর প্রচারণা চলছে। বিভিন্ন প্রার্থী নানা রকমের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে উপস্থিত হচ্ছেন।কেউ কেউ ভোট দিলে লটারির মাধ্যমে মোটরসাইকেল, স্মার্টফোন উপহারও ঘোষণা করেছে।কিন্তু এক প্রার্থী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে জুতা তুলে দিচ্ছেন। তার ভাষায়, যদি তিনি জয়ী হওয়ার পর প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হন তাহলে এই জুতা দিয়েই যেন তাকে মারেন ভোটাররা।

অদ্ভুত এই কাণ্ড ঘটানো ওই প্রার্থীর নাম আকুলা হানুমান্ত। সম্প্রতির হানুমান্তের এমন একটি ভিডিও প্রকাশ পাওয়ার পর তা ভাইরাল হয়ে গেছে। বিষয়টা অনেক ভোটারের এতোটাই ভালো লেগেছে যে, তারাও অন্যান্য নেতা ও প্রার্থীদের একই ধরনের কাজ করতে আহ্বান জানাচ্ছে।হানুমান্ত বলেন, আমি একজন স্বতন্ত্র প্রার্থী। আমার পেছনে বড় কোনও দলের সমর্থন কিংবা কোনও দলের প্রতীকও নেই। তবে আমি নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। আর নির্বাচিত হলে আমি আমার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো।

নির্বাচনে হানুমান্ত জয়ী হবেন কিনা সেটা সময়ই বলে দেবে। কিন্তু যে আসন থেকে তিনি নির্বাচন করছেন, কোরুটলার বর্তমান বিধায়ক কে বিদ্যাসাগর রাও বেশ শক্তিশালী। তিনি পর পর তিনবার এই বিধানসভা থেকে নির্বাচিত হয়েছেন।তেলাঙ্গানা বিধানসভায় নিজের গ্রিপ আরও শক্ত করতে নির্ধারিত সময়ের কয়েক মাস আগে নির্বাচন আহ্বান করেন রাজ্যটির প্রথম মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।উল্লেখ্য, ২০১৪ সালে ভারতের ২৯তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে তেলাঙ্গানা। রাজ্যটি আগে অন্ধ্রপ্রদেশের অংশ ছিল।

ad

পাঠকের মতামত