232805

মনোনয়ন পেলেন ইলিয়াস আলীর স্ত্রী

বিএনপি থেকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলেন অর্ধ-যুগ ধরে নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। তিনি সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপির হয়ে ধানের শীষে প্রতীকে নির্বাচন করবেন।সোমবার বিকেলে লুনা বিএনপির ধানের শীষের মনোনয়নের চিঠি হাতে পেয়েছেন।সিলেট-২ আসনে নির্বাচন করনে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ও তার বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস ১৫ নভেম্বর দুটি মনোনয়ন ফরম জমা দেন।

উল্লেখ্য, বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সিলেট-২ আসন থেকে ২০০১-২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। ২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর ডিওএইটএস এলাকা থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী। এরপর অর্ধযুগ কাটলেও ইলিয়াসের আলীর কোনো খোঁজ মেলেনি।

এছাড়া সারাদেশে বিএনপির প্রার্থীরা হলেন:দলের চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৬ ও বগুড়া- ৭ আসনে নির্বাচন করবেন। খালেদা জিয়ার পক্ষ থেকে মনোনয়ন চিঠি গ্রহণ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ও উপদেষ্টা হেলালুজ্জামান।ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও পাবনা-৫ আসনে শিমুল বিশ্বাস মনোনয়ন পেয়েছেন।রংপুর-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন মোকাররম হোসেন সুজন, রংপুর-২ আসনে ওয়াহেদুজ্জামান মামুন ও মোহাম্মদ আলী, রংপুর-৩ আসনে মোজাফফর আহমদ ও রিতা রহমান ধানের শীষের টিকিট পেয়েছেন। রংপুর-৪ আসনে মনোনয়ন পেয়েছেন এমদাদুল হক ভরসা, রংপুর-৫ আসনে সোলাইমান আলম ও ডা. মমতাজকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। রংপুর-৬ আসনে সাইফুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে।

দিনাজপুর-১ আসনে মনজুরুল ইসলাম/মামুনুর রশিদ, দিনাজপুর-২ আসনে সাদেক রিয়াজ/মামুনুর রশিদ, দিনাজপুর-৪ আসনে হাফিজ/ আখতারুজ্জাম্না মিয়া, দিনাজপুর-৫ আসনে রেজানুল হক/বাচ্চু, দিনাজপুর-৬ লুতফুর রহমান/ শাহিন চিঠি পেয়েছেন।ঝালকাঠি-১ আসনে শাহজাহান ওমর, ঝালকাঠি-২ আসনে রফিকুল হক জাহান/জেবা রহমান/ ইশরাত জাহান এলিন ভূট্টো, পিরোজপুর-৩ আসনে রুহুল আমিন/শাহজাহান মিয়া মনোনয়ন পেয়েছেন।বরগুনা-১ আসনে মশিউর রহমান তালুকদার/নজরুল ইসলাম মোল্লা মনোনয়ন পেয়েছেন।পটুয়াখালী-১ আসনে এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২ শহিদুল আলম তালুকদার/সালমা আলম/সুরাইয়া আক্তার, পটুয়াখালী-৩ হাসান মামুন/মো. শাজাহান, পটুয়াখালী-৪ এবিএম মোশারফ হোসেন/মনিরুজ্জামান মনির মনোনয়ন পেয়েছেন।

বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপন/আবদুল সোবহান, বরিশাল-২ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল/সরফুদ্দিন আলম সান্টু/শহিদুল হক জামান, বরিশাল-৩ জয়নাল আবেদীন/সেলিমা রহমান, বরিশাল-৪ মেসবাহ উদ্দিন ফরহাদ, বরিশাল-৫ মুজিবুর রহমান সরোয়ার/এবায়দুল হক চাঁন, বরিশাল-৬ আবুল হোসেন খান/অধ্যাপক রশিদ খান, বরিশাল-৭ রাজিব আহসান/মেজবাহ উদ্দীন ফরহাদ মনোনয়নের চিঠি পেয়েছেন পেয়েছেন।বরগুনা-১ আসনে মতিউর রহমান তালুকদার/ নুরুল ইসলাম মোল্লা ও বরগুনা-২ আসনে নুরুল ইসলাম মনি মনোনয়ন পেয়েছেন।ভোলা-২ এর মনোনীত প্রার্থী হলেন হাফিজ ইব্রাহীম/রফিকুল ইসলাম মনির, ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ/কামাল হোসেন ও ভোলা-৪ আসনে চিঠি পেয়েছেন নাজিম উদ্দীন আলম/মো.নুরুল ইসলাম।

রাজশাহী-১ আসনে আমিনুল হক, রাজশাহী-২ আসনে মিজানুর রহমান ‍মিনু/সাহিদ হাসান, রাজশাহী-৩ আসনে একেএম মতিউর রহমান মন্টু/শফিকুল হক মিলন, রাজশাহী-৪ আসনে আবু হেনা/আব্দুল গফুর, রাজশাহী-৫ আসনে নাদিম মোস্তফা/নজরুল মণ্ডল, রাজশাহী-৬ আসনে আবু সাঈদ চাঁন/নুরুজ্জামান খান মানিক, জয়পুরহাট-১ আসনে ফয়সাল আলিম/মোহাম্মদ ফজলুর রহমান, জয়পুরহাট-২ আসনে এলইএম খলিলুর রহমান/গোলাম মোস্তফা, নওগাঁ-১ আসনে ড. খালেক চৌধুরী/ মোস্তাফিজুর রহমান/লায়ন মাসুদ খান, নওগাঁ-২ আসনে শামসুজ্জুহা খান/খাজা মুজিবুল্লাহ চৌ:, নওগাঁ-৩ আসনে রবিউল আলম বুলেট/পারভেজ আরেফিন সিদ্দিকী, নওগাঁ-৪ আসনে শামছুল আলম প্রামানিক/একরামুল বারী দিপু, কুড়িগ্রাম-২ অাসনে আবু বকর সিদ্দিকি, কুড়িগ্রাম-৩ আসনে তাকদিরুল ইসলাম/আব্দুল খালেক, কুড়িগ্রাম-৪ আসনে হাফিজুর রহমান/মোখলেছুর রহমান আসনে মনোনয়ন পেয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মো. শাহজাহান মিয়া, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মো. আনোয়ারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আবু ওয়াহেদ/মো. হারুনুর রশীদ, নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম/ নাজমুল হক সনি মনোনয়নের চিঠি পেয়েছেন।এদিকে মনোনয়ন চিঠি পেয়ে নোয়াখালীর পথে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি নোয়াখালী-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন।

ব্যারিস্টার মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারি মুমিনুল ইসলাম সুজন বলেন, গতবার মওদুদ আহমদকে নিজ এলাকায় আওয়ামী লীগের লোকজন দিয়ে এলাকায় বাধা দেয়া হয়েছিল। এবার তা নেই৷ পথে পথে মানুষের ঢল নেমেছে। ব্যারিস্টার মওদুদ আহমদকে গ্রহণ করতে মানুষের স্রোত। এবার বিএনপির পক্ষে মানুষের এই স্রোত কেউ ঠেকাতে পারবে না।

জানা গেছে, বিএনপি প্রার্থী তালিকা আরও একদিন আগেই চূড়ান্ত হয়ে আছে। কিন্তু জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলের সঙ্গে আসন বণ্টন নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় প্রার্থী তালিকা দিতে দেরি হচ্ছে। মাঠ জরিপ ও প্রার্থীদের অতীত কর্মকাণ্ড এবং তৃণমূল নেতাদের মত নিয়ে দলের স্থায়ী কমিটির প্রার্থীদের খসড়া তৈরি করে রাখে। মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়ার সময় তালিকার খসড়া করা হয়। খসড়া তালিকা বেশিরভাগ আসনে একাধিক প্রার্থীর নাম ছিল। ওই খসড়া থেকে প্রার্থী চূড়ান্ত করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কোনো কোনো আসনে একাধিক ব্যক্তিকে মনোনয়নের চিঠি দেয়া হচ্ছে। ওই সব আসনে মনোনয়ন প্রত্যাহারের আগে একক প্রার্থী দেবে বিএনপি। কোনো কোনো আসনে দুজন রাখা হচ্ছে এ কারণে যে, আইনি জটিলতায় কারও প্রার্থিতা যদি বাতিল হয়ে যায়, তবে সেখানে যেন প্রার্থী শূন্য না থাকে।তাই কোনো কোনো আসনে কৌশলগত কারণে একাধিক প্রার্থীকে মনোনয়নপত্র দাখিলের জন্য প্রত্যয়নপত্র দেয়া হচ্ছে। অবশ্য মনোনয়নপত্র প্রত্যাহারের ফরমেও প্রার্থীদের স্বাক্ষর রাখা হচ্ছে।

প্রার্থীজটের কারণে জটিলতা তৈরি হওয়া আসনগুলোর ব্যাপারে আগামী ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই চূড়ান্ত করা হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকায় আর দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমান লন্ডনে অবস্থান করায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নের চিঠিতে স্বাক্ষর করেছেন।এ সংক্রান্ত দলের সিদ্ধান্তের একটি চিঠি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষরে প্রতিটি জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। বরিশাল বিভাগের প্রার্থীদের প্রত্যয়নপত্র দেয়ার মধ্য দিয়ে বিএনপির দলীয় টিকিট দেয়ার কথা ছিল। সোমবার দুপুর ১টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের নোটিশ বোর্ডে এ সংক্রান্ত একটি নোটিশ দেয়া হয়। তার আগেই রংপুর বিভাগের প্রার্থীদের নাম প্রকাশিত হল।

নোটিশে বলা হয়েছে-বিকাল ৪টায় বরিশাল বিভাগের প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হবে। সন্ধ্যা ৬টায় রংপুর বিভাগের দলীয় প্রার্থীদের প্রত্যয়নপত্র দেয়া হবে। আর রাজশাহী বিভাগের প্রার্থীদের রাত ৮টায় দলের টিকিট দেয়া হবে। সোমবার এ তিনটি বিভাগের প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হবে।বাকি বিভাগগুলোর প্রার্থীদের প্রত্যয়নপত্র দেয়া হবে মঙ্গলবার। মনোনয়নপত্র নিতে গুলশান কার্যালয়ে এসে ভিড় করছেন বিএনপি নেতাকর্মীরা। গুলশান কার্যালয়ের সামনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

ad

পাঠকের মতামত