232615

কারওয়ান বাজারে ইটিভি ভবনে অগ্নিকাণ্ড (ভিডিও)

নিউজ ডেস্ক।। রাজধানীর কারওয়ান বাজারে বেসরকারি একুশে টেলিভিশন ভবনের (জাহাঙ্গীর টাওয়ার) নিচতলায় আগুন লেগেছে। সোমবার বেলা ১১ টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। একুশে টেলিভিশনের এক সাংবাদিক জানান, ইটিভি ভবনের পাশের গলির একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়।

এতে ভবনটির নিচতলা ও দ্বিতীয় তলায় আগুন ধরে যায়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুর রহমান।

ad

পাঠকের মতামত