আসন ভাগাভাগি নিয়ে কোনো সমস্যা নেই: ড. কামাল
বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কোনো সমম্যা নেই বরে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিন লঞ্চিং গণফোরাম-লিড ‘পাবলিক পলিসি’ ইনিশিয়েটিভ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে গণফোরাম।ড. কামাল বলেন, বুধবারের মধ্যে আসনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। গণফোরাম থেকে ইতোমধ্যে ১১৩টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
গত ২২ নভেম্বর রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে অ্যাসথেটিক ডারমাটোলজিস্টদের আন্তর্জাতিক সেমিনারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র পাহারার নামে বিএনপি দেশে গৃহযুদ্ধের উসকানি দিচ্ছে। তারা বলছেন, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে তিনশ থেকে চারশ নেতাকর্মী অবস্থান করবে।’
সেই প্রসঙ্গে টেনে ধরে ড. কামাল পাল্টা প্রশ্ন রাখেন, ভোট কেন্দ্র পাহারা দেওয়া কীভাবে গৃহযুদ্ধের উসকানি দেওয়া হতে পারে?ওবায়দুল কাদেরের উদ্দেশে তিনি বলেন, রাজনীতিতে ভাষার ব্যবহারে আরও সংযত হওয়া দরকার। নেতিবাচক-উসকানিমূলক ভাষা পরিহার করা দরকার।




