রিজভীকে আইনি নোটিশ
জনপ্রশাসন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে ‘গোপন বৈঠকে’র মাধ্যমে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে’র অভিযোগ তোলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।রোববার কবির বিন আনোয়ারের পক্ষে এই আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।
নোটিশে রিজভীর বক্তব্যকে অসত্য, ভিত্তিহীন ও মানহানিকর অভিহিত করে ২৪ ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করতে বলা হয়। অন্যাথায় এই ‘অসত্য ও মানহানিকর’ বক্তব্যের কারণে রিজভীর বিরুদ্ধে পানিসম্পদ সচিব দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়ের করবেন বলে উল্লেখ করা হয়।




