232373

ঐক্যফ্রন্টের বিজয় সুনিশ্চিত: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন কোনো বিঘ্ন না ঘটিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করে, তবে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয় নিশ্চিত। জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে রোববার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় বৈঠকে বসেন ঐক্যফ্রন্টের নেতারা। বৈঠক শেষে মির্জা ফখরুল এই কথা বলেন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফা মোহসীন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ মনোনয়ন বণ্টন নিয়ে আলোচনা হয়েছে।

ad

পাঠকের মতামত