232512

ময়মনসিংহে কাফনের কাপর পড়ে আ.লীগ প্রার্থী মনোনয়নের দাবি

ময়মনসিংহ-৮(ইশ্বরগঞ্জ) আসনে আ.লীগ প্রার্থীর মনোনয়নের দাবিতে কাফনের কাপর পড়ে ও নৌকার বৈঠা হাতে নিয়ে সড়ক অবরোধ এবং বিক্ষোভ করেছে নেতা-কর্মীরা। এ সময় মহাসড়কে বন্ধ করে টায়ারে অগ্নিসংযোগ করে আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা।রবিবার দুপুর ১২ টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত উপজেলা শহরের মুক্তিযোদ্ধা মোড় এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।

পরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজী ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের অনুরোধ করলে তারা অবরোধ তুলে নেন।বিক্ষোভ কারিরা জানান,ঈশ্বরগঞ্জ সংসদীয় আসনটি মহাজোট প্রার্থী বর্তমান জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামকে দেয়া হচ্ছে এমন খবরে রাস্তা অবরোধ করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল হেকিম ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এই কর্মসূচি হয়েছে বলে জানা গেছে।

ad

পাঠকের মতামত