নৌকার তরুণ তুর্কি যারা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার পর মনোনীতদের চিঠি দেওয়া শুরু করেছে আওয়ামী লীগ। রোববার সকাল সাড়ে ১০টা থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে দলটি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের চিঠি বিতরণ করছেন।
এবার আওয়ামী লীগ থেকে বেশ কয়েকজন তরুণ এবার দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- জাহিদ আহসান রাসেল (গাজীপুর-২), সাইফুজ্জামান শিখর (মাগুরা-১), ফাহমি গোলন্দাজ বাবেল (ময়মিনসিংহ-১০), মাশরাফি বিন মোর্ত্তজা (নড়াইল-২), মুহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), জুয়েল আরেং (ময়মনসিংহ-১), একেএম এনামুল হক শামীম (শরীয়তপুর-২), রেজওয়ান আহমেদ তৌফিক (কিশোরগঞ্জ-৪), অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩)।
প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর; কার্যত তার আগেই জোট-মহাজোটগুলোর আসন ভাগাভাগি চূড়ান্ত করতে হবে।




