232329

জরুরি বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট

ডেস্ক রিপোর্ট ।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জরুরি বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট। রোববার দুপুর ১২টায় মতিঝিলে ড. কামাল হোসেনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, ঐক্যফ্রন্ট নেতা সুলতান মো. মনছুর, মোস্তফা মহসিন মন্টু, মোকাব্বির খান, জগলুল হায়দার আফিক, সুব্রত চৌধুরী, আব্দুল মালেক রতনসহ প্রমুখ উপস্থিত আছেন।

এতে মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক (ডেপুটি চিফ অব স্টাফ) এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার অংশ নেবেন বলে জাতীয় ঐক্যফ্রন্ট সূত্রে জানা গেছে।

ad

পাঠকের মতামত