গাজীপুরে নৌকার টিকিট পেলেন যারা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার পর মনোনীতদের চিঠি দেওয়া শুরু করেছে আওয়ামী লীগ। রোববার সকাল সাড়ে ১০টা থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে দলটি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের চিঠি বিতরণ করছেন।
গাজীপুরে দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন- আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১), জাহিদ আহসান রাসেল (গাজীপুর-২), ইকবাল হোসেন সবুজ (গাজীপুর-৩), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), মেহের আফরোজ চুমকি (গাজীপুর-৫)।প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর; কার্যত তার আগেই জোট-মহাজোটগুলোর আসন ভাগাভাগি চূড়ান্ত করতে হবে।




