যেসব আসনে দুজনকে চিঠি দিয়েছে আওয়ামী লীগ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীতদের চিঠি দিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এবারের নির্বাচনে জাহাঙ্গীর কবির নানক, এমপি বদিসহ বাদ পড়েছেন নৌকার কিছু হেভিওয়েট প্রার্থী। তবে চারটি আসনে চিঠি দেওয়া হয়েছে দুজন করে। রোববার সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেয়া হয়।ভোটের জন্য যেসব আসনগুলোতে দুজনকে চিঠি দেওয়া হয়েছে-
হবিগঞ্জ-৪: এ আসনে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিনের সঙ্গে চিঠি দেয়া হয়েছে মো. মাহবুব আলীকে।লক্ষীপুর-৩: এই আসনেও দুইজনকে মনোনীত করা হয়েছে। তারা হলেন, মো. গোলাম ফারুক ও একেএম শাহজাহান কামাল।পটুয়াখালী-৩: এস এম শাহজাদা ও খ ম জাহাঙ্গীরকে পটুয়াখালী-৩ আসনের জন্য মনোনীত করে চিঠি পাঠিয়েছে আওয়ামী লীগ।
কিশোরগঞ্জ-১: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ছাড়াও কিশোরগঞ্জ-১ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রনেতা মশিউর রহমান হুমায়ূন।এ বিষয়ে জানতে চাইলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এটি টেকনিক্যাল কারণে করা হয়েছে। সময় ও পরিস্থিতি বিবেচনায় প্রার্থী বদলাতেও হতে পারে। অন্য প্রার্থী বেশি শক্তিশালী হলে দলের প্রার্থী বিবেচনা করা হবে।




