232484

দিনাজপুরে সব আসনেই পুরানো মূখ

পুরাতন চাউল ভাতে বাড়ে-এই সূত্রকে কাজে লাগিয়ে দিনাজপুর ৬টি আসনের বর্তমান সংসদ সদস্যদেরকেই আবারও নৌকার মাঝি হচ্ছেন। রবিবার দিনাজপুরের ৬টি আসনের আওয়ামী লীগ মনোনীত বর্তমান সাংসদ সদস্যরাই টিকিট পেয়ে নির্বাচনী এলাকার দিকে যাত্রা শুরু করেছেন ।দিনাজপুর -১ ( বীরগঞ্জ + কাহারোল ) বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল চতুর্থ বারের মত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের টিকিট পেয়েছেন । দিনাজপুর -২ ( বোচাগঞ্জ + বিরল) কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৃতীয় বারের মত নৌকার মাঝি হিসাবে নির্বাচনের টিকিট পেয়েছেন ।

দিনাজপুর -৩ ( সদর ) জাতীয় সংসদের হুইপ তৃতীয় বারের মত নৌকার মাঝি হিসাবে নির্বাচনের টিকিট পেয়েছেন । দিনাজপুর -৪ ( খানসামা + চিরিরবন্দর ) বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তৃতীয় বারের মত নৌকার মাঝি হিসাবে নির্বাচনের টিকিট পেয়েছেন । দিনাজপুর -৫ ( ফুলবাড়ী + পার্বতীপুর ) প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ৭ম বারের মত নৌকার মাঝি হিসাবে নির্বাচনের টিকিট পেয়েছেন । দিনাজপুর -৬ ( বিরামপুর নবাবগঞ্জ হাকিমপুর ঘোড়াঘাট ) বর্তমান সংসদ সদস্য শিবলি সাদিক দ্বিতীয় বারের মত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হিসাবে নির্বাচনের টিকিট পেয়েছেন ।

ad

পাঠকের মতামত