আমি জানি, এখন বলবো না : কাদের
নিউজ ডেস্ক।। আমি জানি কিন্তু এখন আমি বলবো না। তবে মহাজোটের জন্য আসন ৭০ এর মধ্যে সীমিত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রোববার ধানমন্ডিতে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মহাজোটের জন্য কতগুলো আসন ছাড়বেন কার কার জন্য-এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘৭০ এর মধ্যে সীমিত থাকবে।’ এ ব্যাপারে এখন কি বলবেন- এর জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘না এখন আমি বলব না। আমি জানি, কিন্তু বলবো না।’
২৩০টি আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা সম্পর্কে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘চূড়ান্ত আমরা সব করেছি। তবে ছেড়ে দিতে হবো তো। তাই অফিসিয়ালি আজ আমরা সব দিতে পারব না। জোটের কাছে আমাদের অঙ্গীকার আমরা একসঙ্গে আগামীকাল সেটা ঘোষণা করবো। ’
তিনি আরও বলেন, ‘মনোনয়নে প্রয়োজনে পরিবর্তন আসতে পারে। তবে এটা খুব বেশি নয়। আমরা কোথাও কোথাও দুটো চিঠিও দিয়ে দিচ্ছি,নানা কারণে। এটার প্রাকটিক্যাল কিছু কারণ আছে।’ আজ মনোনয়নের তালিকা দেওয়া হবে না,আগামীকাল এ বিষয়ে ঘোষণার পর সেটা পাওয়া যাবে বলেও জানান সেতুমন্ত্রী। উৎস: দৈনিক আমাদের সময়।




