232003

‘যতোই আমি হিরো ফারুক হই না কেন, পার্টির নির্দেশনা মানতে আমি বাধ্য’

গাজীপুর-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন চিত্রনায়ক ফারুক। তবে ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের হয়ে টিকেট পেতে পারেন তিনি, এমন কথাই আকাশে বাতাসে ভাসছে। যা জানতে একটি জনপ্রিয় অনলাইন গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হয় ‘সারেং বউ’ খ্যাত এই অভিনেতার সাথে।

তিনি জানালেন, ‘যতটুকু শুনেছি, আমি যে জায়গার জন্য মনোনয়ন চেয়েছিলাম সেখান থেকে না দিয়ে অন্য জায়গা থেকে আমাকে মনোয়ন দেয়া হচ্ছে। যে জায়গা থেকে পার্টি আমাকে মনোনয়ন দিতে চাইছে, পার্টির এমন সিদ্ধান্তে আমি খুশি হয়েছি। আমিতো আগেই বলেছি, পুরো বাংলাদেশকে আমি ধারণ করি। পার্টি যেখান থেকে আমাকে নির্বাচন করতে বলবে আমি সেখান থেকেই প্রস্তুত আছি।’

নিজেকে হিরো নয়, আওয়ামী লীগের একজন কর্মী দাবী করে ফারুক বলেন, আমরা হলাম বঙ্গবন্ধুর সৈনিক। আওয়ামী লীগ ও শেখ হাসিনার কর্মী। পার্টি এবং শেখ হাসিনার যেভাবে নির্দেশনা থাকবে সেভাবেই কাজ করবো। যতোই আমি হিরো ফারুক হই না কেন, পার্টির নির্দেশনা মানতে আমি বাধ্য। আমার নেতা শেখ হাসিনা, তিনি যা বলবেন আমি তাই করবো। দেশের যে প্রান্তে বলবেন সেখানেই আমি দাঁড়াবো।’

ad

পাঠকের মতামত