অস্থির ছেলের জীবন বদলে দেন তানজিন তিশা!
বিনোদন ডেস্ক : একটি ছেলে তার জীবনের সব কিছু নিয়ে অস্থির থাকে। সবকিছু নিয়ে মাথা গরম করা তার স্বভাব। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না বলেই অস্থির হয়ে যায় সে। একপর্যায়ে ছেলেটার জীবনে একটি মেয়ে আসে। এরপরই ছেলেটির মধ্যে এক ধরণের পরিবর্তন আসতে শুরু করে।
এমন গল্প নিয়ে নির্মিত ‘অস্থির ছেলেটা’ নাটকে জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজলের সাথে জুটিবদ্ধ হয়েছেন আলোচিত অভিনেত্রী তানজিনা তিশা। নাটকে অস্থির ছেলে চরিত্রে অভিনয় করেছেন সজল। আর তার জীবনে পরিবর্তন ঘটানো মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তানজিন।
নাটকটি পরিচালনার পাশাপাশি রচনা ও চিত্রনাট্য করেছেন মাবরুর রশীদ বান্নাহ্। তিনি বলেন, বলেন, এ নাটকের গল্পটা একটু আলাদা ধাঁচের। দর্শকরা দেখার পর সেটা অনুধাবন করতে পারবেন।ক্লাব ১১ এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শিগগিরই মুক্তি দেয়া হবে ‘অস্থির ছেলেটা’ নাটকটি।




