হোটেলে গিটারিস্টের সঙ্গে প্রভার পরিচয়, অতঃপর…
বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরে কক্সবাজারের একটি হোটেলে গিটার বাজিয়ে জিবীকা নির্বাহ করছেন জনি। সেই হোটেলে ওঠেন প্রভা। গান-গিটারের সুরে প্রভা ও জনির মধ্যে বেশ সখ্যতা গড়ে ওঠে।পরবর্তীতে তাদের আলাপচারিতায় জানা যায়, জনি একজনকে ভালবাসতো। পড়াশুনার পাশাপাশি একটি চাকরিও করতো। অফিসের কাজেই সে একবার কক্সবাজার আসে। তখন তার ভালোবাসার মানুষটি নিখোঁজ হয়ে যায়। তারপর থেকেই জনি এই হোটেলে থেকে গিটার বাজায় আর প্রেমিকাকে খোঁজে।
ঘটনাটা বাস্তবের নয়, নাটকেই ঘটেছে। নাটকটির নাম ‘১ হাজার টাকা মাত্র’। এটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং পরিচালনা করেছেন দীপু হাজরা।নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাদিয়া জাহান প্রভা, এস এন জনি, ফাহমী, সুজিত বিশ্বাস প্রমূখ। কনসেপ্ট মাল্টিমিডিয়া প্রযোজিত এই নাটক আজ রাত ৯ টায় এটিএন বাংলায় প্রাচার হবে।




