‘ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে আমার স্ত্রীকে ধর্ষণ করছিল বাবুল’
গোপালগঞ্জে আপত্তিকর অবস্থায় এক গৃহবধূ ও তার পরকীয়া প্রেমিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তবে ওই গৃহবধূর স্বামীর দাবি তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেছিল আটক বাবুল খান (৪০)।বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাতে সদর উপজেলার নখড়ীর চর গ্রামের নিজাম মোল্লার বাড়ির পেছনের একটি খড়ের পালার পাশ থেকে অপত্তিকর অবস্থায় তাকে গ্রেফতার করা করা হয়।গ্রেফতার বাবুল খান পাঁচ সন্তানের জনক এবং সদর উপজেলার সিংগারকুল গ্রামের মৃত লুৎফার রহমান খানের ছেলে। সে বিগত ২০০৬ সালে গোপালগঞ্জ সদর উপজেলার পারকুশলী গ্রামের শাহাদাৎ হত্যা ও ২০১০ সালে সিলনা গ্রামের রুবেল খান হত্যা মামলার আসামি। আটককৃত ওই নারী একই এলাকার জনৈক ব্যক্তির স্ত্রী।
সূত্র জানিয়েছে, আটকদের মধ্যে পরকীয়ার সম্পর্ক ছিল। বৃহস্পতিবার ওই গৃহবধূ পাশ্ববর্তী নখড়ীর চর গ্রামে তার বোনের বাড়িতে বেড়াতে যান। এ খবর পেয়ে বাবুল খান গভীর রাতে ওই বাড়িতে যায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকে ওঁৎ পেতে থাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ঘটনাস্থলে গিয়ে হাতে-নাতে আপত্তিকর অবস্থায় তাকে ধরে ফেলে।
তবে ওই গৃহবধূর স্বামী অভিযোগ করে বলেন, বাবুল খান একজন সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে সে তার স্ত্রীকে ধর্ষণ করছিল।গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোক্তার হোসেন বলেন, গ্রেপ্তার বাবুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ও ওই নারীকে ছেড়ে দেয়া হয়েছে। ওই দু’জনের প্রেমের সম্পর্ক ছিল।




