চার উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠের লড়াইয়ে মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ এবং সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে বাংলাদেশের দেয়া ৩২৪ রানের বিপরীতে সবকটি উইকেট হারিয়ে ২৪৬ রান তুলেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।৭৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ছন্নছাড়া টাইগার টপঅর্ডার। দলীয় ১৩ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিকরা। ইনিংসের দ্বিতীয় ওভারে ওয়ারিকানের স্পিন সামলাতে পারেননি ইমরুল। ফলে বোল্ড হয়ে ব্যক্তিগত ২ রানে সাজঘরে ফেরতে হয়েছে তাকে। এরপর দলের স্কোরকার্ডে কোন রান যোগ না হতেই ব্যক্তিগত ১১ রানে চেজের বলে ব্রাথওয়য়েটের ক্যাচ হয়ে ফেরেন সৌম্য সরকার।
মিঠুনের সাথে জুটি গড়তে পারলেন না মুমিনুল। ব্যক্তিগত ১২ রানে চেজের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে বিদায় নেন তিনি। এরপর ক্রিজে এসে দলীয় অধিনায়ক সাকিব আল হাসানও টিকতে পারলেন না। ওয়ারিকানের বলে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়লেন গ্যাব্রিয়েলের হাতে।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৫ রান।




