টাঙ্গাইলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার রসুলপুরে এই দুর্ঘটনা ঘটে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম জানান, আজ বিকেল ৩টার দিকে প্রশিক্ষণের সময় এফ-৭ বিমানটি বিধ্বস্ত হয়।আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবীর বলেন, বিধ্বস্ত বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।




