মাশরাফির শ্বশুরবাড়ি এলাকায় আনন্দ র্যালি
বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নড়াইল-২ আসনে নৌকা মার্কায় মনোনয়ন দেয়ার বিষয়ে মাশরাফির শ্বশুরবাড়ি এলাকা লোহাগড়া উপজেলার নওয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামে আনন্দ র্যালি হয়েছে।বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে আনন্দ র্যালিটি লোহাগড়া উপজেলার গেট থেকে শুরু হয়ে লক্ষ্মীপাশা লোহাগড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় বক্তব্য দেন লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী জোসেফ হোসেন, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএম রাশেদুল হাসান রাশেদ।এ সময় আরো উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা ছাত্রলীগ নেতা হামিম, দিদার, সুজন, পলাশ, ইমরান, তামিম, মারুফসহ প্রমুখ।




