231606

ইসিকে মামলার হুমকি ঐক্যফ্রন্টের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করলে সরকার ও ইসির বিরুদ্ধে জাতীয় ঐক্যফ্রন্ট মামলা করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আবদুর রব। বৃহস্পতিবার বিকালে রাজধানীর হোটেল লেকশোতে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত এক সেমিনারে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

‘ইভিএমকে না বলুন, আপনার ভোটকে সুরক্ষিত করুন’ শীর্ষক আয়োজিত অনুষ্ঠানে আসম আবদুর রব বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী ইভিএম ব্যবহার করা সংবিধান বিরুদ্ধ। রাষ্ট্রীয় অপরাধ ও সাংবিধানিক অপরাধ এবং ইভিএম ব্যবহার করলে রাষ্ট্রদ্রোহ হবে। এটা যদি নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হিসেবে ব্যবহার করতে চায় তাহলে আমাদের নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে সরকার ও ইসির বিরুদ্ধে মামলা করবো।

তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে ৬৫ অনুচ্ছেদের ২- এ। সংসদ গঠন হবে প্রত্যক্ষ ভোটে। আর ইভিএম এই শর্ত পূরণ করে না। তাই সংবিধান সংশোধন ছাড়া ইভিএম ব্যবহার করা যাবে না।আগামী সংসদ নির্বাচনের বিষয়ে রব বলেন, ভোটের দিন বিপ্লব হবে। ভোট যুদ্ধ হবে। বাংলাদেশে ইভিএম ব্যবহার করতে দেয়া হবে না।ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঐক্যফ্রন্ট নেতা সুব্রত চৌধুরী, ২০ দলীয় জোটের শীর্ষ নেতা মোস্তফা জামাল হায়দারসহ প্রমুখ বক্তব্য রাখেন।

ad

পাঠকের মতামত