জাপা মুখ ফেরালেও নির্বাচন করবেন হিরো আলম!
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম কিনেছেন সময়ের আলোচিত ব্যক্তি হিরো আলম। বগুড়া-৪ আসন থেকে জাপার মনোনয়নপত্র সংগ্রহ করে জমাও দিয়েছেন তিনি। এরই মধ্যে মনোনয়ন বাছাই প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত পর্যায়ে রয়েছে জাতীয় পার্টির প্রার্থীদের তালিকা। এখন শুধু প্রকাশের বাকি।
এদিকে, প্রাথমিক তালিকায় হিরো আলমের নাম থাকলেও চূড়ান্ত তালিকায় আছে কিনা সেটা এখনও জানা যায়নি। তবে চূড়ান্ত তালিকায় থাকবেন বলে আশা হিরো আলমের। তবে কোন কারণে জাপা থেকে মনোনয়ন না পেলেও নির্বাচনী মাঠ ছাড়বেন তিনি।আর সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন বলে জানিয়েছেন হিরো আলম।তিনি বলেন, ‘কে বা কারা পাবে জাতীয় পার্টির মনোনয়নপত্র, তা প্রায় ঠিক হয়ে গেছে। আমাকে দেয়া হবে কিনা তা এখনও জানতে পারিনি। তবে আমার ধারণা আমি পাব। যদি শেষ পর্যন্ত জাতীয় পার্টি থেকে মনোনয়ন না পাই, সেক্ষেত্রে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করব।’




