231088

পরকীয়ার জেরে হাসপাতালে স্বামী-স্ত্রী, এরপর…

পরকীয়ার জেরে আগুনে পুড়েছে এক দম্পতি। পরকীয়া সন্দেহে দু’জনের মধ্যে ঝগড়া হলে স্ত্রী নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর আগুন নেভাতে গেলে দগ্ধ হন স্বামীও। মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে খুলনায় এ ঘটনা ঘটে।ঘটনার পর স্বামী ও স্ত্রীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানান, স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরকীয়া সন্দেহে দু’জনের মধ্যে ঝগড়া হলে স্ত্রী নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় আগুন নেভাতে গিয়ে তার স্বামী দগ্ধ হয়।চিকিৎসকরা জানায়, আগুনে ওই পুরুষের স্ত্রীর মুখ, গলাসহ শরীরের উপরিভাগের অধিকাংশ ও স্বামীর দুই হাত পুড়ে গেছে।

ad

পাঠকের মতামত