230818

তৈমুরের আয় কত? জানলে ভড়কে যাবেন!

বিনোদন ডেস্ক।। বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি জুটি সাইফ আলি খান এবং কারিনা কাপুরের ছেলে তৈমুর আলি খান।জন্মের পর থেকে বাবা-মায়ের মত মিডিয়া পাড়ার তার জনপ্রিয়তা বাড়ছে। তাকে দেখে মুগ্ধ হন বিনোদনপ্রেমী মানুষ। দেখা মাত্রই ক্যামেরায় ক্লিক।ইতোমধ্যে অসংখ্য ছবি ভাইরাল হয়েছে তার।কোমলমতি এই শিশু এখন তারকা বটে। একদিন পরেই জন্মদিন তৈমুরের।

মঙ্গলবার দু’বছর বয়সে পা দেবে তৈমুর। এর মধ্যেই আর্থিক রোজগারের নিরিখে বহু তারকাকে পিছনে ফেলে দিতে পারে এই স্টার কিড। কিন্তু তৈমুরের আয় কত? কী ভাবে রোজগার করে দু’বছরের এই শিশু? এ সব সিক্রেট জানিয়েছেন খোদ সাইফ আলি খান।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর সেটে হাজির ছিলেন সাইফ এবং তার মেয়ে সারা আলি খান। সেখানেই সাইফ বলেন, ‘তৈমুরের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে প্রতিটি ছবি বাবদ ১৫০০ টাকা দিতে হয়।’ এই ১৫০০ টাকা কীভাবে সংগ্রহ করা হয়, তা অবশ্য জানাননি সাইফ।এ তথ্য সাইফ মজা করে বলেছেন কিনা, তা নিয়েও চর্চা শুরু হয়েছে বলিউড মহলে।

ad

পাঠকের মতামত