প্রকৃত নেতামাত্রই পল্টিবাজ
আন্তর্জাতিক ডেস্ক।। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, জাতির একজন প্রকৃত নেতা সব সময়ই সময় ও অবস্থা বুঝে নিজের অবস্থান থেকে সরে আসেন। তিনি এ-ও বলেছেন, যেসব নেতা সময়মতো নিজের অবস্থান থেকে সরে আসেন না, তারা কখনই প্রকৃত নেতা নন।
ডন জানিয়েছে, শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকরা তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে আলোচনার এক পর্যায়ে এ মন্তব্য করেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।




