230544

ইসির চিঠি দুই মন্ত্রীকে

নিউজ ডেস্ক।। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত ১৯তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে যে কোনো ধরনের নির্বাচনী প্রচার থেকে বিরত থাকতে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার নির্বাচন পরিচালনা-২ শাখার যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান ওই চিঠি পাঠান।

আগামী ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠেয় এ আন্তর্জাতিক সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে অংশগ্রহণের অনুমতি দেয় ইসি। তবে সেখানে অংশকে নিয়ে যে কোনো ধরণের নির্বাচনী প্রচারণামূলক কর্মকাণ্ড চালানো থেকে দূরে থাকতে হবে – এমন সিদ্ধান্তের কথাও তাদেরকে জানিয়ে দেয়া হয়। উৎস: চ্যানেল আই অনলাইন।

ad

পাঠকের মতামত