230441

মাশরাফির মনোনয়ন নিয়ে ফেসবুকে গুজব!

নিউজ ডেস্ক।। নড়াইল এক্সপ্রেস খ্যাত, বাংলাদেশ ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে ফেসবুকে গুজব রটাচ্ছে একটি কুচক্রী মহল। কেউ বলছেন নড়াইল-২ এ আসনটি ওয়ার্কার্স পার্টিকে দেওয়া হয়েছিল এবারও তাদের দেওয়া হচ্ছে। অন্যরা বলছেন মাশরাফিকে ঢাকার কোন একটি আসনে মনোনয়ন দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে বিভিন্ন মন্তব্য।

শিমুল হাসান নামে একজন লিখেছেন, নড়াইল-২ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসাবে শেখ হাফিজুর রহমানই থাকছেন।

রাসেল বিল্লাহ নামে একজন লিখেছেন, কোন ধরনের গুজব এবং মুখরোচক সংবাদে কান দিবেন না! নড়াইলের লক্ষ লক্ষ শ্রমিক, কৃষকসহ সাধারণ মানুষ উন্মুখ হয়ে আছে তাদের ম্যাশের জন্য! কখন আসবেন ম্যাশ? কবে আসবেন তাদের ভালোবাসার মাশরাফি? ম্যাশ কে একনজর দেখতে, তার হাতের স্পর্শ পেতে তার মুখের কালজয়ী ভাষণ শুনতে অধির অপেক্ষায় সকল শ্রেণী পেশার মানুষ!

আব্দুল্লা ফসিয়ার লিখেছেন, সমালোচনা বাদ দিয়ে ছোট ভাই হিসাবে বুকে টেনে নিন দেখবেন নড়াইল জেলা উন্নয়নের জোয়ারে ভরে যাবে। লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল হক রোম বলেন, একটি পক্ষ ফেসবুকে মাশরাফির মনোনয়ন নিয়ে গুজব ছড়াচ্ছে। নড়াইল-২ আসনে মাশরাফিকে শেখ হাসিনা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করতে বলেছেন। এ আসনে মাশরাফির কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সৌমেন চন্দ্র বসু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মাশরাফি নড়াইল-২ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। প্রধানমন্ত্রী কথায় এবং নড়াইল বাসীর উন্নয়নের জন্যই সে নির্বাচনে অংশগ্রহণ করতে সম্মত হয়েছে। এ আসনে অন্য কাউকে মনোনয়ন দেওয়ার সম্ভবনা নেই। এর আগে গত ১১ নভেম্বর গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন বাংলাদেশ ক্রিকেট দলের উজ্জ্বল নক্ষত্র মাশরাফি বিন মর্তুজা।

পরে দুপুরে ধানমন্ডি প্রধানন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ের পাশে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা অফিস থেকে আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতে নড়াইল-২ আসনের দলীয় মনোনয়ন সংগ্রহ করে জমাদেন। এর পর থেকে চলছে শহরে আনন্দের বন্যা, মাশরাফির মত একজন মানুষকে পেয়ে আবেগে আপ্লুত নড়াইলের মানুষ। বর্তমানে নড়াইল-২ আসনে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান সংসদ সদসস্য রয়েছেন। উৎস: বিডি-জার্নাল

ad

পাঠকের মতামত