230306

‘শরীকরা পাবে ৬০ আসন’

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, তাদের দলের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের প্রার্থীদের নাম আগামী ৪-৫ দিনের মধ্যেই ঘোষণা হবে। জোটের শরিকদের ৬০-৬৫টি আসন দেওয়া হবে। রোববার (১৮ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের এ কথা জানান।

তারেক রহমান কর্তৃক মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমি জাতির কাছে বলতে এখন পারি, একজন দণ্ডিত পলাতক আসামি এ ধরনের বক্তব্য দিতে পারে কিনা? জাতির কাছে আমি এর বিচার চাইছি। নির্বাচন কমিশনের কাছেও দৃষ্টি আকর্ষণ করছি। দুটি মামলায় দণ্ডিত পলাতক এরকম কেউ এভাবে ভিডিও কনফারেন্স করে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারে কিনা- আমি সেটি নির্বাচন কমিশনের কাছে জানতে চাইছি।

ওবায়দুল কাদের বলেন, মনোনয়ন নিয়ে সবকিছুই ঠিক, এখন শুধু ফিনিসিং টাচটা বাকি আছে। আশা করছি, ৪-৫ দিনের মধ্যেই তালিকা দিতে পারবো।তিনি বলেন, আমরা উইনেবল ও ইলেক্টেবল প্রার্থী চাই। যিনি উইনেবল ও ইলেক্টেবল প্রার্থী বলে বিবেচিত হবেন তাকেই মনোনয়ন দেয়া হবে। এক্ষেত্রে যদি আওয়ামী লীগের বাইরে ১৪ দলের অন্য কাউকে বেশি সম্ভাবনাময় মনে হয় তবে তাকেই আমরা মনোনয়ন দেবো। সেই প্রার্থী জাতীয় পার্টি কিংবা অন্য কোনও শরিক দলেরও হতে পারে।

ad

পাঠকের মতামত