230393

‘আমি যাকে ভালোবাসলাম, সে আমাকে বুঝলনা’

নিউজ ডেস্ক।। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্র চিঠি লিখে নিরুদ্দেশ হয়েছেন। সংগীত বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের (৯ম ব্যাচ) ছাত্রের নাম মেহেদী হাসান শুভ। গত ১৪ নভেম্বর রাত সাড়ে ৯ টায় বাসা থেকে বের হওয়ার পর তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা যায়। তার গ্রামের বাড়ি জামালপুর জেলায়। শুভর খোজঁ না পাওয়ায় তার বাবা থানায় জিডি করেছেন। পরিবারের বড় ছেলে নিখোঁজ হওয়ায় তার আত্মীয়ারা পাগলপ্রায়। এবিষয়ে তার সহপাঠী নিলয় বলেন, আমাদের পরীক্ষা শেষ হওয়ার পর ১৪ তারিখ রাত সাড়ে ৯ টায় পুরান ঢাকার মুরগীটোলায় অবস্থিত মেস থেকে বের হন। তারপর আনুমানিক সাড়ে ১০টা পর্যন্ত ফেসবুকে একটিভ ছিল। পরেরদিন আমার জন্মদিন পাশে থাকতে পারবেনা বলে মেসেঞ্জারে দুঃখ প্রকাশ করল। এরপর আর তার খোঁজ নেই।

তাকে বাসায় না দেখে খোজাখুজিঁর পর মেস মেম্বাররা মেসে একটি চিঠি খুজেঁ পান বলে ব্যাচম্যাট নিলয় জানান । চিঠিতে লেখা ছিল- ‘আমি যাকে ভালোবাসলাম, সে আমাকে বুঝলনা’। সংগীত বিভাগের দশম ব্যাচের মাহবুবুল হাসান রনি জানান, শুভ ভাইকে খুজেঁ পেতে তার পরিবারসহ সকলে মরিয়া। বর্তমানে তার মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে কেউ তার সন্ধান পেলে নিম্নের নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে : ০১৭৬২৮৮৮৩৫৬ (রনি), ০১৭৭০৪১৩৬৯৩ (নিলয়)। উৎস: ক্যাম্পাসলাইভ২৪

ad

পাঠকের মতামত