230028

দিল্লি দখল করবে পাকিস্তান!

ভারতের রাজধানী দিল্লির সবচেয়ে ঐতিহাসিক স্থাপনা লাল কেল্লা দখলের হুমকি দিয়েছে পাকিস্তান। কোনো রাজনৈতিক নেতা নয়, এ হুমকি দিয়েছেন সে দেশের এক মন্ত্রী। আর পাক মন্ত্রীর এই বক্তব্য অনেকটা দিল্লি দখলের হুমকির মতই। ভারতের ইতিহাসে এতটাই গুরুত্বপূর্ণ লাল কেল্লা।তবে এ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত।কলকাতার বাংলা দৈনিক ‘আনন্দবাজার’ জানায়, বৃহস্পতিবার এক টুইটে এই মন্তব্য করেছেন পাকিস্তানের সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী আলি মহম্মদ খান। কাশ্মীর প্রসঙ্গে পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির বিতর্কিত মন্তব্যের জবাবে এই কথা বলেন তিনি।

বুধবার ব্রিটিশ পার্লামেন্টে ছাত্র-ছাত্রীদের সঙ্গে একটি আলোচনা সভায় আফ্রিদি বলেন, ‘আমার মনে হয় পাকিস্তান কাশ্মীর চায় না। এমনকি ভারতকেও ওই রাজ্য দেওয়া উচিত নয়। মানবিকতার স্বার্থে কাশ্মীরকে স্বাধীন দেশের মর্যাদা দেওয়া উচিত।’তিনি আরো বলেন, পাকিস্তান তো নিজের চারটি প্রদেশই সামলাতে পারছে না, কাশ্মীর নিয়ে কি করবে তারা!আফ্রিদির এই ভিডিওটি ভাইরাল হওয়ার পড়েই গর্জে ওঠেন পাক নেতা-মন্ত্রীরা। আফ্রিদির অভিযোগ, তার বক্তব্যের ভুল ব্যাখা করেছে ভারতীয় মিডিয়া।বুম বুম আফ্রিদি আরো দাবি করেন, ‘কাশ্মীর একটি অমীমাংসিত সমস্যা। ভারত জোর করে ওই রাজ্য দখল করেছে। কাশ্মীর পাকিস্তানেরই অংশ!’

প্রসঙ্গত, লাল কেল্লা দিল্লির অন্যতম একটি ঐতিহাসিক স্থাপনা। মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত এই দুর্গটি ১৮৫৭ সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল। ১৯৪৭ সাল পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গটিকে একটি সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহার করত।বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র এবং ভারতীয় প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের একটি শক্তিশালী প্রতীক। প্রতি বছর ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লার লাহোরি গেটসংলগ্ন একটি স্থানে জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন। ২০০৭ সালে লালকেল্লা ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থান হিসেবে নির্বাচিত হয়েছে।

ad

পাঠকের মতামত