230101

টেস্ট দলে নতুন মুখ নাঈম

স্পোর্টস ডেস্ক: সাকিব দলে ফেরায় নবাগত নাঈম হাসানকে সিদ্ধান্তহীনতায় ছিল বিসিবি। কিন্তু চূড়ান্ত দল ঘোষণার সময় নাঈমকে নিয়েই টেস্ট দল সাজিয়েছে নির্বাচককরা। ১৭ বছর বয়সী এই অফস্পিনার সবশেষ জাতীয় ক্রিকেট লিগে ২৮ উইকেট নিয়ে হয়েছিলেন আসরের সর্বোচ্চ উইকেট শিকারী।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হয়েছিল বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর। সিলেটে নিজের অভিষেক ম্যাচে নিজের টেস্ট খেলার সামর্থ্য প্রমাণে পুরোপুরি ব্যর্থ হয়েছেন ‘নাগিন’ খ্যাত এ স্পিনার। যে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে জায়গা হয়নি তার। সাকিবকে নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত অধিনায়ক হয়েই ফিরেছেন তিনি।

সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়েছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহী এবং নাজমুল ইসলাম অপু।জাতীয় ক্রিকেট লিগে দারুণ পারফম্যান্সের পুরস্কার হিসেবে টেস্ট দলে ফিরলেন সৌম্য সরকার। বাঁহাতি ব্যাটসম্যান জাতীয় লিগে খুলনার হয়ে পাঁচ ম্যাচে এক সেঞ্চুরি ও চার ফিফটিতে করেন তৃতীয় সর্বোচ্চ ৪৭১ রান। টেস্টে লিটনের জায়গায় ওপেন করতে পারেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টে মাত্র ৪৭ রান করায় বাদ পড়েছেন লিটন।আগামী ২২ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। পরে ঢাকায় ফিরে সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে মাসের ৩০ তারিখে।

প্রথম টেস্টে বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও নাঈম হাসান।

ad

পাঠকের মতামত