জানেক কী, দীপিকা-রণবীরের বিয়ের নৌকার দাম কত?
বিনোদন ডেস্ক।। দীপিকা-রণবীরের বিয়ের খবরে উচ্ছ্বসিত ভক্তরা। নবদম্পতির ছবি দেখার অধীর আগ্রহে বসে রয়েছেন তারা।যদিও এখন অবধি দীপবীর জুটির বিয়ের অনুষ্ঠানের দুটি ছবি ছাড়া আর কোনো ছবিই প্রকাশ্যে আসেনি। আপাতত বিয়ের অনুষ্ঠানের নানা খবরে বিভোর হয়ে আছেন সিনেপ্রেমীরা। তবে এ বিয়ের আলোচিত সব বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি উঠে এসেছে এর কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা। বলিসূত্রের খবর, বিয়েতে নিরাপত্তা খাতে দীপিকা-রণবীর খরচ করেছেন এক কোটি টাকা! সে খবরে বিটাউনসহ সিনেপ্রেমীদের মধ্যে রীতিমতো হইচই পড়ে গেছে।
এর মধ্যে অন্য এক খবরে ডুবেছেন ভক্তরা। জানা গেছে, বিয়ের পর রিসোর্টে ফেরার জন্য ‘দীপবীর’ নাকি একটি বিশেষ ভিনটেজ লুকের রাজকীয় নৌকা কিনেছেন। যার দাম পড়েছে চার কোটি টাকা! কঙ্কনি রীতিতে বিয়ে সেরে এ নৌকা করেই রিসোর্টে ফিরেছেন নবদম্পতি। সংবাদমাধ্যম ডেকান ক্রনিক্যালের খবর, দীপিকা-রণবীরের এ নৌ ভ্রমণকে সামনে রেখে কড়া নিরাপত্তাবেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে লেক কোমো। দুদিন লেক কোমোর ধারে যাতে নৌকা নিয়ে কেউ পৌঁছতে না পারে, সে বিষয়টি সুনিশ্চিত করা হয়েছে।
পাশাপাশি এ দুদিন পর্যটকদের কোনো রকম নৌকা ভাড়া দেয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু তাই নয়, বিয়েতে আমন্ত্রিত অতিথিরা ভেতরে ঢোকার সময় তাদের মোবাইল ক্যামেরায় বিশেষ স্টিকার লাগিয়ে দিয়েছেন নিরাপত্তারক্ষী। তাদের হাত বেঁধে দেয়া হচ্ছে রিস্ট ব্যান্ড। ত্রয়োদশ শতকের পুরনো লেক কোমো ভিলা ও এর নয়ানাভিরাম হ্রদে চলছে শুধুই দীপবীর উপাখ্যান।




