‘আমি খুব খারাপ হয়ে গেছি’
বিদেশ ফিরত কাজের মেয়ে- আজ ফিরে আসলেন আবার দেশে, এয়ারপোর্টে নামার পর কিছু বলতে পারছেন না। মুখে কোন কথাও নেই। উন্মাদের মতো তাকিয়ে থাকেন। আমাদের এয়ারপোর্ট আর্মড পুলিশ সদস্যরা বিষয়টি লক্ষ্য করেন। দায়িত্ব নিয়ে আমরা তার অভিভাবকের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করছি। এরকম আগেও পেয়েছি। কাজের মেয়ে হিসেবে গিয়ে নির্যাতিত হয়ে ফিরে এসেছেন।
তার পাসপোর্টের ঠিকানা অনুযায়ী তার পরিবারকে সংবাদ দেয়া হয়েছে। তার বোন আসতেছেন। বসে আছেন চেয়ারে দুরদৃষ্টি নিয়ে। সকাল থেকে কোন কথা বলেন নাই। কিছুক্ষণ আগে নিজে নিজে বলতে থাকেন, আমি খুব খারাপ হয়ে গেছি! আমি খুব… তার বোন আসতেছেন নিতে। তিনি তার নিজ ঘরে ফিরবেন ঠিকই। কিন্তু তার উপর নির্যাতনের চিন্হ কি ভুলতে পারবেন? তথ্যসুত্রঃ Airport Armed Police Battalion




