230189

কুঁড়িয়ে পাওয়া সেই মেয়েটির রাজসিক বিয়ে!

গতকাল শুক্রবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পানান গ্রামে বিভিন্ন বয়সের হাজার হাজার নারী-পুরুষ মিলিত হন এক ভিন্নরকম বিয়ের আনন্দ উৎসবে। আর এ উৎসব হচ্ছে ১৮ বছর আগে গ্রামের রিকশা চালকের কুঁড়িয়ে পাওয়া এক মেয়ের বিয়ে উৎসব। আয়োজিত এ বিয়ে উৎসবে হাজারো মানুষের ঢল নামে। এ অনুষ্ঠানে বিভিন্ন বয়সের পাঁচ হাজারেরও বেশি নারী-পুরুষ অংশ নেয়। অনুষ্ঠানের শৃঙ্খলা বজায়ে কাজ করেছে প্রায় সাড়ে ৩০০ স্বেচ্ছাসেবক।

৪টি গরু, ১০টি খাসি ও ১২০০ কেজি মোরগ জবাই করে ফসলের মাঠে বিশাল প্যান্ডেলে এ অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী। সুখী ও সচ্ছল দম্পতি হিসেবে সমাজে চলতে নিমন্ত্রিত লোকজন এ বর-কনের জন্য সাধ্যানুযায়ী সহযোগীতা করে। ১০ টেবিলে সংগ্রহ করা এ টাকার পরিমাণ দাঁড়ায় সর্ব সাকুল্যে পাঁচ লাখেরও বেশি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর পানান গ্রামের রিকশাচালক মফিজ মিয়া ১৮ বছর আগে রাতে রিকশা নিয়ে বাড়ি ফেরার পথে একটি শ্মশানঘাটে আনুমানিক এক বছর বয়সী এ শিশুকন্যাটি কুঁড়িয়ে পেয়ে বাড়িতে নিয়ে আসেন। শিশুটির নাম রাখেন তাসলিমা আক্তার। তসলিমাকে নিজের সন্তানের মতোই আদর যত্ন করে মাদ্রাসায় লেখাপড়া করিয়ে বড় করেন। এলাকাবাসীর সহায়তায় রিকশাচালক মফিজ একই গ্রামের আবদুস সাত্তারের ছেলে গার্মেন্টকর্মী রাজন মিয়ার কাছে ওই কুঁড়িয়ে পাওয়া মেয়েটিকে পাত্রস্থ করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন।

ad

পাঠকের মতামত