229726

ফের স্বর্ণের দাম বাড়ছে যে কারণে

আন্তর্জাতিক ডেস্ক : পাউন্ড ও ইউরোর বিপরীতে ডলারের বিনিময় মূল্য কমায় ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে স্বর্ণের বাজার। গতকাল পণ্যটির দাম বেড়েছে। স্পট মার্কেটে স্বর্ণের দাম বেড়েছে দশমিক ১ শতাংশ। এ বাজারে পণ্যটি লেনদেন হয় আউন্সপ্রতি ১ হাজার ২১২ দশমিক ২১ ডলারে। ভবিষ্যৎ চুক্তির বাজারেও স্বর্ণের দাম দশমিক ১ শতাংশ বেড়েছে। এ বাজারে পণ্যটি আউন্সপ্রতি ১ হাজার ২১১ দশমিক ৭ ডলারে লেনদেন হয়। গত বুধবার যুক্তরাজ্যের মন্ত্রিসভা দেশটির প্রধানমন্ত্রী টেরিসা মের ব্রেক্সিট চুক্তির খসড়া অনুমোদন দেয়। এতে মুদ্রাবাজারে পাউন্ড ও ইউরোর অবস্থান শক্তিশালী হওয়ায় ডলারের

বিনিময় মূল্য কমে আসে। গতকাল ডলার সূচকের অবস্থান দাঁড়িয়েছে ৯৬ দশমিক ৮৪ পয়েন্টে। গত সোমবার সূচকটি ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছে গিয়েছিল। ওয়ান্ডার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ট্রেড্রি হেড স্টিফেন ইনেস বলেন, ডলারের বিনিময় মূল্য কমতে থাকায় স্বর্ণের দাম বাড়ছে। চলতি মাসের শেষ ও আগামী মাসের প্রথম দিকে আর্জেন্টিনায় জি-২০ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বৈঠকে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ নিরসনে কোনো সমঝোতায় পৌঁছলে তা স্বর্ণের জন্য ইতিবাচক হবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যযুদ্ধের শুরুর পর থেকে স্বর্ণের দাম ১১ শতাংশের বেশি কমেছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম বেড়েছে দশমিক ৪ শতাংশ। এদিন পণ্যটি লেনদেন হয় আউন্সপ্রতি ১৪ দশমিক ১৯ ডলারে। আগের অধিবেশনে পণ্যটির দাম ১৩ দশমিক ৮৫ ডলারে নেমে গিয়েছিল, যা ২০১৬ সালের ২১ জানুয়ারির পর থেকে সর্বনিম্ন। প্লাটিনামের দাম বেড়েছে দশমিক ২ শতাংশ। এদিন পণ্যটি আউন্সপ্রতি ৮৩৬ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়। প্যালাডিয়ামের দাম বেড়েছে দশমিক ৪ শতাংশ। এদিন পণ্যটি আউন্সপ্রতি ১ হাজার ১২৮ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়। সূত্র : খবর রয়টার্স

ad

পাঠকের মতামত