রোনাল্ডোর মদের পেছনে খরচ কত জানেন?
স্পোর্টস ডেস্ক।। সিআর সেভেনের মাঠ ও মাঠের বাইরের জীবন নিয়ে আগ্রহের কমতি নেই দর্শকদের। মাঠে দুর্দান্ত খেলা ক্রিস্টিয়ানো রোনাল্ডো বাইরেও মাস্তি করে বেড়ান। মাঠে ফুটবল যেমন তার নিত্যসঙ্গী, তেমনি বাইরে নারী ও ওয়াইন তার চাই-ই চাই। কিছু দিন আগে পর্তুগিজ তারকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন মার্কিন এক তরুণী। অভিযোগ ছিল রোনাল্ডো হোটেলকক্ষে জোর করে তার সঙ্গে বিকৃত যৌনাচার করেছেন। এ ঘটনার তদন্তও শুরু হয়েছে। তবে এসব অভিযোগ রোনাল্ডোর স্বভাবে খুব একটা বদল আনেনি। মাঠ ও মাঠের বাইরে একই মেজাজে আছেন তিনি।
দুদিন আগেই এটিপি ফাইনালসের আসরে নোভাক জকোভিচের খেলা দেখতে গিয়ে চলে এসেছিলেন শিরোনামে। টেনিস বল ক্যাচ ধরতে গিয়ে সেটি মিস করেন এবং তা এসে লাগে তার পাশে বসে থাকা প্রেমিকা জর্জিয়া রড্রিগেজের গায়ে। সঙ্গে ছিল জুনিয়র রোনাল্ডোও। সেদিনই ছিল রোনাল্ডোর মেয়ে অ্যালানা মার্টিনার প্রথম জন্মদিন। সেদিনই তার যমজ ছেলে ও অ্যালানার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে রোনাল্ডো লেখেন- ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা! স্বর্গসুখের এক বছর! ভালোবাসা!’ এদিনই রোনাল্ডো দুটি ওয়াইনের বোতলের পেছনে খরচ করেন ২৭ হাজার ব্রিটিশ পাউন্ড। ভারতীয় টাকায় এর মূল্য ২৫ লাখ।
সানের রিপোর্ট অনুযায়ী, রোনাল্ডো রিচেবার্গ গ্রাঁ ক্রুর একটি বোতলের পেছনে খরচ করেছেন ১৮ হাজার পাউন্ড। যেটি বিশ্বের সব থেকে দামি ওয়াইন। এর পর তিনি ১৯৮২ পোমেরল পেট্রাসের একটি বোতলের পেছনে খরচ করেন ৯ হাজার পাউন্ড। সেদিন দারুণ খোশমেজাজে ছিলেন রোনাল্ডো। অ্যালানার প্রথম জন্মদিন পালন করার জন্য মুখিয়ে ছিলেন। আরও জানা গেছে, রোনাল্ডো ও তার পরিবার একটি রেস্টুরেন্টে ১৫ মিনিট ছিলেন। কিন্তু এর পর তাকে নিয়েই ভোর হয়ে যায় সেই রেস্টুরেন্টে।
প্রসঙ্গত, এ মুহূর্তে জাতীয় দলে খেলছেন না রোনাল্ডো। তার দল পর্তুগাল ইতালি ও পোল্যান্ডের বিপক্ষে উয়েফা নেশনস লিগ খেলার প্রস্তুতি নিচ্ছে। ক্লাব জুভেন্টাসের হয়ে নিয়মিত খেলছেন রোনাল্ডো। এখন পর্যন্ত ৮ গোল করে ফেলেছেন।




