229665

সাকিবকে রেখে দিয়েছে হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক: মোস্তাফিজুর রহমানকে আগেই ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে সাকিব আল হাসানকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ।আগামী ১৮ ডিসেম্বর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মৌসুমের নিলাম অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজি তাদের খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। তাতে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর সঙ্গে সাকিবও রয়েছেন।

এদিকে সানরাইজার্স ছেড়ে দিয়েছে শিখর ধাওয়ানকে। তিনি যোগ দিয়েছেন দিল্লি ডেয়ারডেভিলসে। খবর ক্রিকইনফো’র।মুম্বাই ইন্ডিয়ান্স মোস্তাফিজুর ছাড়াও শ্রীলংকান স্পিনার আকিলা দনঞ্জয়াকেও ছেড়ে দিয়েছে। বাংলাদেশি পেসার মোস্তাফিজুরসহ ১০ জন খেলোয়াড়কে এবার ছেড়ে দিয়েছে মুম্বাই।

ad

পাঠকের মতামত