229348

বিয়েতে কেমন সেজেছিলেন দীপিকা- রণবীর?

বিনোদন ডেস্ক : বুধবার সকাল ৭টায় ইতালির লেক কোমোর ভিলা দেল বলবিয়ানেলোতে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিবাহ সম্পন্ন হয়েছে।বলিউডের পাপারাজ্জিদের এড়াতেই দেশ ছেড়ে ইতালির লেক কেমোতে বিয়ে করেছেন এই তারকা ছুটি। অল্প অতিথি নিমন্ত্রণ পেয়েছেন। তাদেরও ক্যামেরা বা মোবাইল আনাও বারণ ছিল।তাই এখানে-ওখানে খুঁজলে এখনই দেখা যাবে না, বিয়েতে কেমন সেজেছিলেন দীপিকা বা রণবীর। এমনকি টুইটারে সক্রিয় দীপিকা কনের সাজে নিজের একটি ছবিও এখনো পোস্ট করেননি। বিয়ের ৩০ জন অতিথির সবাইকে বিনয়ের সঙ্গে বারণ করা হয়েছিল, মুঠোফোন সঙ্গে রাখা যাবে না। ক্যামেরা থাকবে কেবল পেশাদার আলোকচিত্রীর কাছে। আলোছায়ার ব্যাকরণ ঠিক করে কেবল তিনিই তুলে রাখবেন দীপবীরের বাঁধনলগ্ন। পরে হয়তো সেসব দেখবে ওঁদের ভক্তরা।

আজ বুধবার সকাল সাতটায় পূজার মধ্য দিয়ে শুরু হয় দীপিকা-রণবীরের বিয়ে। ইতালির লেক কোমোতে বিয়ের অনুষ্ঠানে উভচর বিমানে করে হাজির হয়েছিলেন বর। অনুষ্ঠানস্থলে অতিথিদের নিয়ে গেছে একটি বিলাসবহুল নৌযান। এ বিয়েতে যাঁরা থাকতে পারছেন না, তাঁদের একটি বড় অংশ দীপিকা ও রণবীরের ভক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দুই তারকার নানা রকম ছবি এডিট করে পোস্ট করছেন তাঁরা। যেন দীপবীরের বিয়ের অংশ হয়ে থাকার এটিও একটি উপায়।আজ কঙ্কানি রীতিতে হয়েছে বিয়ের একটি অংশ। আগামীকাল বৃহস্পতিবার আবার হবে সিন্ধি রীতিতে। দুই রীতিতে বিয়ের পর দীপবীরের দুটি বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন রয়েছে। প্রথমটি ২১ নভেম্বর বেঙ্গালুরুতে পরিবার ও বন্ধুদের নিয়ে এবং পরেরটি ২৫ নভেম্বর মুম্বাইতে বলিউডের স্বজনদের জন্য। টাইমস অব ইন্ডিয়া

ad

পাঠকের মতামত