হঠাৎ চীন সফরে বিএনপির প্রতিনিধি দল
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হঠাৎ চীন সফরে গেছে বিএনপির একটি প্রতিনিধি দল। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চার দিনের সফরে গেলেন তারা। মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে বাংলাদেশ থেকে দলের তিন সদস্য এবং লন্ডন থেকে একজন চীনের উদ্দেশে রওনা হন। আগামী ১৮ নভেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।
সফরে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়াও রয়েছেন বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, মেজর (অব.) নূর হোসেন এবং লন্ডন থেকে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।চীনের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে মুহূর্তে ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের বলেন, চীনের ক্ষমতাসীন দলের আমন্ত্রণে আমরা যাচ্ছি। সেখানে দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে।




