যুক্তফ্রন্ট যুক্ত হচ্ছে মহাজোটে!
নিউজ ডেস্ক : আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের আকার বাড়ছে। দু – এক দিনের মধ্যে মহাজোটের সঙ্গে যুক্ত হচ্ছে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট। এ বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার (১৩ নভেম্বর) বেলা ১টার দিকে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন বিকল্পধারার মহাসচিব ও যুক্তফ্রন্ট নেতা মেজর (অব.) মান্নান ও বিকল্পধারার সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী।
আলোচনা শেষে মাহী বি. চৌধুরী বলেন, মহাজোট সম্প্রসারণ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে মহাজোট-যুক্তফ্রন্টের বৈঠক হবে। আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, তাদের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে কথা হতে পারে। সূত্র : জাগরণ




