228938

বিএনপির মনোনয়ন নিলেন হেলেন জেরিন খান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান। তিনি নির্বাচনী আসন ঢাকা-১৩ (মোহাম্মাদপুর-আদাবর) থেকে ধানের শীষ নিয়ে ভোটে লড়তে চান।মঙ্গলবার বিকেলে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করার সময় বিপুলসংখ্যক নেতাকর্মী তার সঙ্গে শোডাউন নিয়ে আসেন।

এসময় হেলেন জেরিন খান গণমাধ্যমকে বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে যাচ্ছে। আমি দলীয় মনোনয়ন সংগ্রহ করেছি। আশা করি দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে বিবেচনা করবেন।’এর আগে গতকাল সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে থেকে ফেনী-১ আসনের জন্য দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে ফরম গ্রহণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার হাতে ফরম তুলে দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

এরপর বগুড়া-৬ আসনের জন্য খালেদা জিয়ার পক্ষে ফরম গ্রহণ করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এরপরে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস খালেদা জিয়ার পক্ষে বগড়া-৭ আসনের ফরম গ্রহণ করেন।এদিকে মনোনয়ন বিক্রির প্রথম দিন গতকাল সোমবার (১২ নভেম্বর) প্রার্থীদের মধ্যে ১ হাজার ৩২৬টি মনোনয়ন ফরম বিক্রি করে বিএনপি। দ্বিতীয় দিনেও সমান তালে মিছিলে মিছিলে নেতাকর্মীদের অংশগ্রহণে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রার্থীরা।

ad

পাঠকের মতামত