আওয়ামী লীগের কাছে যে আসন চান মাহি বি চৌধুরী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন যুক্তফ্রন্ট নেতা মেজর (অব.) মান্নান ও মাহি বি চৌধুরী। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান তারা।বিকল্পধারা সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ-১ আসনে নির্বাচনে আগ্রহী বিকল্পধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহি বি চৌধুরী।ধারণা করা হচ্ছে, এ ব্যাপারেই ওবায়দুল কাদেরের সঙ্গে আলোচনায় বসেন তারা।




