ভাইরাল অপু বিশ্বাসের নাচের ভিডিও
বিনোদন ডেস্ক।। অবন্তি বিশ্বাস অপু (যিনি অপু বিশ্বাস নামেই পরিচিত) চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ২০০৫ সালে আমজাদ হোসেনের কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে প্রধান নায়িকা হয়ে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস ৭২টি ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। অপু বিশ্বাস ২০০৫ সালে অবন্তি নামে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। পরের বছর এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে প্রধান অভিনেত্রী হয়ে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। ছবিটি ব্যবসা সফল হয় এবং অপু বিশ্বাস রাতারাতি তারকায় রূপান্তরিত হন। শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের গ্রহণযোগ্যতা পেলে এফআই মানিক এই জুটিকে নিয়ে একই বছরে পিতার আসন, চাচ্চু, ও দাদীমা চলচ্চিত্র নির্মাণ করেন। ২০০৭ সালে অপু মান্নার বিপরীতে মেশিনম্যান ছবিতে এবং পুনরায় শাকিব খানের বিপরীতে কাবিননামা ছবিতে অভিনয় করেন।
পরের দুই বছরে শাকিব-অপু জুটির আমাদের ছোট সাহেব (২০০৮), আমার জান আমার প্রাণ (২০০৮), তুমি স্বপ্ন তুমি সাধনা (২০০৮), মনে প্রাণে আছ তুমি (২০০৮), ভালোবাসার লাল গোলাপ (২০০৯), মন যেখানে হৃদয় সেখানে (২০০৯), জান আমার জান (২০০৯), মনে বড় কষ্ট (২০০৯), মায়ের হাতে বেহেশতের চাবি (২০০৯), এবং ও সাথী রে…. (২০০৯) ছবি ব্যবসা সফল হয়। অপু ২০০৮ সালের জান আমার জান চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী বিভাগে বাংলাদেশ কালচারাল রিপোর্টারস অ্যাসোসিয়েশন পুরস্কার লাভ করেন। এছাড়া ২০০৮ সালের এক বুক ভালোবাসা ও ২০০৯ সালের মনে বড় কষ্ট চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মনোনয়ন লাভ করেন।
https://www.youtube.com/watch?v=0rb_jHov9XE




