বিয়ে না করেই মা হতে চলেছেন এই হট বলিউড নায়িকা
দক্ষিণের সিনেমা দিয়ে পথ শুরু করার পর বর্তমানে তিনি বলিউডেরও একজন অন্যতম সুন্দরী আর তার সাথে তার হটনেস যেন আরও বেশি করে ফুটে ওঠে। নাম ইলিয়ানা ডিক্রুজ। অভিনয়েও তিনি সমান দক্ষ। তার সমস্ত ট্যালেন্ট এবং আকর্ষণীয় চেহারা দিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি। তবে সম্প্রতি শোনা যাচ্ছে যে তিনি নাকি ইতিমধ্যে বিয়েও করে ফেলেছেন এবং শুধু তাই নয়, মাও হতে চলেছেন তিনি।গতবছর ডিসেম্বর মাসে ক্রিসমাস উপলক্ষে সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন “আমার বছরের সবচেয়ে প্রিয় সময়”।
কিন্তু এতে তিনি বিয়ে করেছেন কিনা কিভাবে বুঝলাম ভাবছেন? কারণ ক্যাপশনের সঙ্গে তিনি এটাও লিখেছিলেন যে ফটো ক্রেডিট স্বামী এন্ড্রু নিবোন। তারপর আবার কি? শুরু হয় আলোচনার ঝড়। শোনা গেছে যে বিয়ের কথা জনসমক্ষে তুলে আনার জন্যই এরকম পন্থা অবলম্বন করেছিলেন তিনি। গত ফেব্রুয়ারি মাসে একটি সাংবাদিক অনুষ্ঠানে তার বিয়ে নিয়ে প্রশ্ন করার পরেও তিনি স্পষ্ট জবাব দেননি, শুধু বলেছিলেন যে তার পেশাগত এবংহ ব্যক্তিগত জীবনে তিনি যথেষ্ট সুখী। ব্যক্তিগত জীবনকে যতটা সম্ভন গোপনে রাখতেই চান তিনি। যদিও বিয়ে নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি কিন্তু এবার শোনা যাচ্ছে তিনি নাকি মা হতে চলেছেন। বিষয়টি যদিও এখনো স্পষ্ট নয়।




