228445

কে এই তরুণী যে মাশরাফির জন্য আ.লীগ কার্যালয়ে ফুল নিয়ে দাড়িয়ে ছিলেন

তৃতীয়দিনে মতো মনোনয়নপত্র বিক্রিকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে হাজারো মানুষের ভিড়। এর মধ্যেই হাতে গোলাপ ফুল নিয়ে ফিরোজা কালারের পোশাক পরা একটি মেয়ে ঘোরাঘুরি করছেন রাজনৈতিক কার্যালয়ের ভিতরে।হাজারো মানুষের মাঝে একটি মেয়ের এক আঁটি গোলাপ নিয়ে ঘোরাঘুরি দেখে তাকিয়ে থাকেন অনেক। অনেকের মনে উঁকি দিচ্ছে নানা প্রশ্ন।স্নিগ্ধা পারভীন নামে ফুল নিয়ে আসা তরুণীটির বাড়ি নড়াইল জেলায়। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা যে আসন থেকে মনোনয়ন ফরম কিনবেন সেই আসনেরই মেয়ে পারভীন।

তিনি বলেন, ‘মাশরাফি ভাইকে অনুপ্রেরণা দিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে এসেছি। তিনি যেন মনোনয়ন ফরম কেনা থেকে সরে না যান সেই জন্য আমার ফুল।’পারভীন প্রধানমন্ত্রীকে শুভচ্ছা জানিয়ে বলেন, ‘আমাদের নড়াইল-২ আসনের জন্য আমাদের প্রিয় মানুষ মাশরাফি ভাই মনোনয়ন ফরম কেনার কথা বলে নড়াইলবাসীকে সুখবর দিয়েছেন। মাশরাফি ভাই মনোনয়ন পেলে এলাকার উন্নয়ন হবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে চাই।’

স্নিগ্ধা পারভীন ঢাকার একটি কোম্পানিতে কর্মরত আছেন।প্রসঙ্গত, নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে আজ মনোনয়ন ফরম কেনার কথা রয়েছে মাশরাফির।একই দিন টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরা-১ আসনের জন্য মনোনয়ন ফরম কেনার কথা থাকলেও সে সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।

ad

পাঠকের মতামত