বিএনপির মনোনয়ন ফরম কেনা-জমা দেয়ার সময় বাড়লো
নির্বাচনের তারিখ পেছানোর কারণে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দানের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে এবং এই একই দিন জমা দেয়ার শেখ তারিখ নির্ধারণ করা হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ এ তথ্য জানিয়েছেন।সোমবার রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।
রিজভী জানান, প্রথম দিনে সারাদেশে এক হাজার ৩২৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। নির্বাচনের তারিখ পেছানোর কারণে দলের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানো হয়েছে।সারাদেশে থেকে মনোনয়নপত্র সংগ্রহের মোট সংখ্যা বললেও বিভাগীয় কোনো পরিসংখ্যান দিতে পারেননি তিনি।




